1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠানের টেকসই সাফল্যে দূরদর্শী নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তাই মূল চাবিকাঠি: মাওলানা মোঃ ইব্রাহীম গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক

সাভারে বন্ধ থাকা টিএমআর কারখানা চালুর নির্দেশনা

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

মিনহাজুল ইসলাম অয়ন, সাভার : সাভারে বন্ধ থাকা গবাদিপশুর জন্য পুষ্টিকর খাবার তৈরির কারখানা টোটাল মিক্সড রেশন (টিএমআর) চালুর নির্দেশনা দিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সাভারের কলমা এলাকায় অবস্থিত টিএমআর কারখানাটি পরিদর্শন শেষে তিনি এ নির্দেশনা দেন।

সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের কর্মকর্তারা জানান, আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টিএমআর কারখানা পরিদর্শনে আসেন উপদেষ্টা ফরিদা আখতার। তিনি কারখানাটির বিভিন্ন যন্ত্রপাতি ও স্থাপনা ঘুরে দেখেন।

পরে প্রাণি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে টিএমআর বন্ধ থাকার কারণগুলো শোনেন। কর্মকর্তারা তাকে কারখানা চালুর জন্য জনবল প্রয়োজন বলে জানালে তিনি দ্রুত কারখানাটি চালুর বিষয়ে নির্দেশনা দেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) এ.বি.এম খালেদুজ্জামান বলেন, ‘মূলত জনবলের অভাব এখানে মূল সমস্যা। টিএমআর কারখানাটি কিভাবে দ্রুত সময়ের মধ্যে চালু করা যায় সে বিষয়ে উপদেষ্টা মহোদয় আমাদের নির্দেশনা দিয়েছেন।

আমরা দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করছি।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD