1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

আশুলিয়ায় ৫৫ লাখ টাকা নিয়ে উধাও বিকাশের ডিএসও ইমরান গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

আশুলিয়া : ঢাকার আশুলিয়ায় বিকাশ ডিস্ট্রিবিউট ও এজেন্টদের ৫৫ লাখ ৭৮ হাজার টাকা নিয়ে উধাও হওয়া ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) মো. ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তার নিকট থেকে কোন টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার গেরুয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ইমরান (৩০) আশুলিয়ার গেরুয়া এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি বিকাশের অথোরাইজড ডিস্ট্রিবিউটর নায়ফা ট্রেড বিডির একজন সেলস অফিসার (এসও) হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার ইমরান গত ১৩ ডিসেম্বর সকালে ডিএসও ইমরান তার ডিস্ট্রিবিউটর নায়ফা ট্রেড বিডি থেকে ৩ লক্ষ টাকা ওয়ালেট ব্যালেন্স (ইলিট্রিক মানি) নিয়ে মার্কেটে সার্ভিস দেওয়ার উদ্দেশ্যে বাহির হয়। পরবর্তীতে সে মার্কেটে পৌঁছে ফোন করে অফিসে জানায় যে, নরসিংহপুর হামীম গ্রুপে ছুটির টাকা প্রদান করা হয়েছে। এ জন্য তার সার্ভিস এরিয়ায় বিকাশ এজেন্টদের টাকা দরকার এবং তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য ৪০ লক্ষ টাকা প্রয়োজন।

পরবর্তীতে বেলা সাড়ে ১১টার দিকে ডিস্ট্রিবিউটর কর্তৃপক্ষ তার নিকট নগদ ৪০ লক্ষ টাকা পৌঁছে দেয়। মার্কেটে সার্ভিস শেষে সন্ধ্যায় অফিসে এসে হিসাব-নিকাশ বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু যথা সময়ে সে অফিসে না আসায় ডিস্ট্রিবিউটে কর্তৃপক্ষ তার ব্যক্তিগত ফোন নাম্বারসহ বিকাশ ওয়ালেট নাম্বারে যোগাযোগ করলে তার মোবাইল ফোন নাম্বার বন্ধ পায়।

পরবর্তীতে অফিস কর্তৃপক্ষ সরাসরি মার্কেট পরিদর্শন করে জানতে পারেন যে, উক্ত ডিএসও এজেন্টদের সার্ভিস দেওয়ার কথা বলে অফিস হতে নেয়া নগদ টাকা মার্কেটের এজেন্টদের নিকট দেয়নি। এছাড়াও ব্যালেন্স প্রদানের কথা বলে বিভিন্ন এজেন্টের নিকট থেকে সর্বমোট ১৬ লক্ষ ৪০ হাজার টাকা নিয়েছে এবং তাদেরকে কোনো ব্যালেন্স প্রদান করে নাই।

পরে ডিস্ট্রিবিউটর কর্তৃপক্ষ বিকাশ ওয়ালেট সিম রিপ্লেস করে ব্যালেন্স চেক দিয়ে জানতে পারেন, উক্ত সিমে ৩ লক্ষ ৬২ হাজার টাকা ওয়ালেট মানি আছে। পরে তারা হিসেব করে দেখেন ডিএসও ইমরান সর্বমোট ৫৫ লক্ষ ৭৮ হাজার টাকা আত্মসাৎ করে উধাও হয়ে গেছে।

পরবর্তীতে ডিস্ট্রিবিউটর কর্তৃপক্ষ এ বিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রুজু করে থানা পুলিশ।

পুলিশ জানায়, ৫৫ লাখ টাকা নিয়ে উধাও ডিএসর বিরুদ্ধে ডিস্ট্রিবিউটে কর্তৃপক্ষ থানায় একটি মামলা দায়ের করেন। পরে শুক্রবার সন্ধ্যার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো টাকা উদ্ধার করা যায়নি। আজ সকালে ৭দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD