1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরব-ঐতিহ্যে ভাসছে বরিশাল: আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক

আশুলিয়ায় তিতাস গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে
আশুলিয়ায় তিতাস গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তিতাসের গ্রাহকেরা।

সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি আমার স্কুলের সামনে এই মানববন্ধন করেন তিতাসের কয়েক হাজার গ্রাহক।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ গ্রাহকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাইল এলাকায় তিতাসের আঞ্চলিক অফিসে যান। পরে সেখানে কর্মরত কর্মকর্তারা দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ভুক্তভোগী গ্রাহকদের।

ভুক্তভোগী তিতাসের গ্রাহকদের অভিযোগ, তারা দীর্ঘ ৯ বছর ধরে নিয়মিতভাবে তিতাসের গ্যাস বিল পরিশোধ করলেও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পাচ্ছেন না। বাসায় গ্যাস সংযোগ থাকলেও যথাযথ প্রেসার না থাকায় তারা গ্যাসের অভাবে বিকল্প উপায়ে কষ্ট করে রান্না করেন। তাই বাধ্য হয়ে তারা নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হয়েছে। অবিলম্বে এ অবস্থার উন্নতি না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে আশুলিয়া তিতাস গ্যাস কার্যালয়ের ব্যবস্থাপকের কাছে তারা স্বারকলিপি দেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আশুলিয়া জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদেমুদ্দীন আজকের প্রতিদিনকে বলেন, দেশের গ্যাসের যে ডিমান্ড রয়েছে তার তুলনায় গ্যাস কম। আমরা অবশ্যই এই বৈষম্য নিরসনের উদ্যোগ গ্রহণ করবো এবং আমি জনগণকে সাথে নিয়ে আমরা সব এলাকা সার্ভে করে কী ভাবে এই সমস্যার সমাধান করা যায় সেটা অবশ্যই দেখবো।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD