1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে খেলবেন বাংলাদেশের সানজিদা যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  ঈদের উপহার সমগ্রী বিতরণ ধামসোনা ইউনিয়নে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল ইসলাম আশুলিয়ার ভাদাইলে ময়লার ব্যবসা দখলকে কেন্দ্র করে হামলা–ভাঙচুরের অভিযোগ হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টাঃ ফাউন্ডেশনের ইফতার মাহফিল গৌরনদী আমরা আপনাদের সেবক, আমাদের সঙ্গে মালিকের মতো আচরণ করবেন: তথ্যমন্ত্রী মাদকে সম্পৃক্ত থাকলে নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না, তথ্যমন্ত্রী আশুলিয়ায় জমি বিক্রির নামে ৩০ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, দোকানে হামলা ও টাকা লুট মিরপুর থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ চালক, থানায় জিডি

নরসিংদী শিক্ষককে মারধরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের প্রতিবাদ

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর ভাটপাড়া এন সি গুপ্ত উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ময়নাল হোসেন কে মারধরের প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচদোনা – টঙ্গী আঞ্চলিক সড়ক অবরোধ করে ।

রবিবার ভাটপাড়া বাজারে শিক্ষার্থীরা অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজটের ফলে বাস যাএীদের চরম দুর্ভোগের স্বীকার হয়।

শিক্ষক ময়নাল হোসেন গনমাধ্যমকে জানান, বাড়ি নির্মানের জন্য ইট, বালু, রড, সিমেন্ট পাঁচদোনা ইউনিয়নের ছাএদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জুয়েলের নিকট থেকে কিনতে হবে। এতে রাজি না হওয়ায় জুয়েল ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়। স্হানীয় ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। কিন্ত ঘটনাটি মীমাংসা না হওয়ায় তিনি মাধবদী থানায় লিখিত অভিযোগ করেন।

শিক্ষার্থীরা জানায়, আমাদের স্কুলের স্যারের উপর হামলার প্রতিবাদ আমরা করছি। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাই।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সেনাবাহিনী সদস্যরা অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ ঘটনার অভিযোগের পর আসামি কে গ্রেফতারের অভিযান চলছে। যত তাড়াতাড়ি সম্ভব আসামি কে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD