1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

কালিয়াকৈরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিকাশ এজেন্টের ছয় লাখ টাকা ছিনতাই

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ককটেল বিস্ফোরণের মাধ্যমে এক বিকাশ এজেন্টের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বাধা দিতে গিয়ে এক মুদিদোকানদার আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সফিপুর বাজারে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, রাত সাড়ে ১০টার দিকে সফিপুর বাজারের যমুনা রোড এলাকায় হঠাৎ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। আতঙ্ক ছড়ানোর পর দুর্বৃত্তরা বিকাশ এজেন্ট ফারুক হোসেনকে লক্ষ্য করে ককটেল ছোড়ে।

তাঁরা দুটি প্রাইভেট কার থেকে নেমে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। দোকানের পাশের মুদিদোকানদার শিমুল হোসেন বাধা দিতে এলে তাঁকেও ককটেল ছুড়ে আহত করা হয়।

ভুক্তভোগী ফারুক হোসেন জানান, দোকান বন্ধ করে টাকার ব্যাগ হাতে নেওয়ার পরপরই কয়েকজন লোক এসে ককটেল ছোড়ে। তারা আমার ছয় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

আহত দোকানদার শিমুল হোসেনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD