1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এ সময় হাসপাতালের চিকিৎসকরা শাহে আলমকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী পৌর এলাকার টরকী চরে ঈদের শুভেচ্ছা বিনিময় এ্যাড.এস এম মনিরুজ্জামান’র সাভারে ৬০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো: মোবারক হোসেন শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা গৌরনদীতে গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড.এস,এম মনির ‎ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক সোলায়মান তুহিন পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

কারেন্ট জালের সাইজ নির্ধারণ করা হবে: মৎস্য উপদেষ্টা

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কারেন্ট জাল দামে সস্তা হওয়া এবং হালকা হওয়ায় পরিবহনে সুবিধার কারণে জেলেরা ব্যবহার করছে। এই জালে ছোট-বড় সব ধরনের মাছ ধরা পড়ে। নেট সাইজের কোনও নিয়ন্ত্রণ না থাকায় কারেন্ট জাল ক্ষতিকর। নেট সাইজ নিয়ন্ত্রণে মৎস্য অধিদপ্তরের বিশেষজ্ঞদের সাথে আলাপ করে সাইজ নির্ধারণ করা হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, মৎস্য জাল উৎপাদনকারী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে কারেন্ট জাল উৎপাদন হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জাল জব্দ করা হচ্ছে। তবে শুধু অভিযান পরিচালনা করে সমস্যা সমাধান করা যাবে না।

এ কারণে সংশ্লিষ্টদের সাথে আলাপ- আলোচনা করে পরিকল্পনা করতে হবে।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ। এর আগে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত জুলাই স্মৃতি কর্ণার উদ্বোধন করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD