1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

সাভারে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
সাভারে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ

সাভার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার সাভারে ছিনতাই করার উদ্দেশে সমবেত হয়ে প্রস্তুতিকালে অত্যাধুনিক বার্মিজ চাকু (সুইচ গিয়ার) সহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ জানুয়ারি রাতে সাভার মডেল থানার একটি দল তাদের উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- ভোলা জেলার সদর থানার চরমেশ গ্রামের আলমগীর হোসেনের ছেলে মোঃ মুকুল হোসেন (১৯) ও রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার শোলাবাড়িয়া গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ ইমন আলী (২০)। এসময় তাদের কাছে থেকে দুইটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

পুলিশ জানায়, সাভার মডেল থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলা বাস স্ট্যান্ড এলাকায় কয়েকজন ব্যক্তি ছিনতায়ের উদ্দেশে সমবেত হয়ে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে দুইটি বার্মিজ চাকুসহ মুকুল হোসেন ও ইমন আলীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন স্থানে অবস্থান করে ছুরি, চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে নিরীহ মানুষকে জিম্মি করে টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল হাতিয়ে নিতো। তারা সাভারের উপজেলা স্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা দেশের কন্ঠকে জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD