1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

নরসিংদী ভোটার তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর পলাশে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে ভোটারদের তথ্যসংগ্রহ ও নিবন্ধন কর্মপরিকল্পনা বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পলাশ উপজেলা নির্বাচন অফিস পলাশ থানা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। পলাশ উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখা নরসিংদীর উপ পরিচালক মৌসুমি রাখী।

এ সময় আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার।

কর্মশালায় জেলা সহকারী নির্বাচন অফিসার ফারজানা আহমেদ, শিবপুর উপজেলার নির্বাচন অফিসার ফারিজা নূর। প্রশিক্ষনে ২৬ জন সুপারভাইজার, ১০১ জন তথ্য সংগ্রহকারীক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ।

পলাশ উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুম জানান, ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ করণের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্যসংগ্রহ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD