1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

রসিংদী তারুণ্যের আলো উৎসব পালিত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

অরবিন্দ রায় ,স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর রায়পুরায় বিভিন্ন কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘তারুণ্যের আলো’ উৎসব পালন করা হয়েছে । বুধবার মসক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের মাধ্যমে ‘তারুণ্যের আলো’ উৎসবটির উদ্বোধন করা হয়।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানার নেতৃত্বে রায়পুরা উপজেলা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার ডা. নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোভার স্কাউটের সদস্যরা।

শিক্ষার্থীদের মধ্যে সবুজ বনায়নের প্রতি আগ্রহ জন্মাতে গাছের চারা বিতরণ করা। রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা নির্মান রোধে উপজেলা চত্বর ও রায়পুরা রেলগেইট এলাকায় সাম্প্রতিক সময়ে অভিযানে রেলওয়ের দখলমুক্ত করা জায়গায় বৃক্ষরোপণ করা হয়। পরে দুপুরে উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে আয়োজিত এক পিঠা উৎসবে অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কর্মকর্তাবৃন্দ ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD