1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

সাভারের হেমায়েতপুরে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কোপালেন আসামি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কোপালেন আসামি

সাভার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার সাভারে এক হত্যা মামলার আসামি জামিনে এসে মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় এবং বাকি ৪ জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) বিকালে সাভারের হেমায়েতপুরের জাদুরচড় এলাকায় এই ঘটনা ঘটে।

আহতদের স্বজনদের দাবি, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় শাহাবুদ্দিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ফয়সাল দীর্ঘ দিন জেলে থাকার পর সম্প্রতি জামিনে বের হন। এরপরই বেপরোয়া হয়ে উঠেন। রোববার বিকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রসহ ফয়সাল ও ৮ থেকে ১০ জন ব্যক্তি হত্যা মামলার সাক্ষী সানি, দেলোয়ার, শাহিন ও সেলিনাসহ মোট ৫ জনকে কুপিয়ে পালিয়ে যায়।

পরে আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে সানির অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকি ৪ জনকে এনাম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, এই ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হত্যা মামলার আসামি জামিনে এসে সাক্ষীদের কোপানোর বিষয়টি তাদের জানা নেই জানিয়ে ওসি বলেন, জমি সংক্রান্ত বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD