1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচালে ষড়যন্ত্রের অভিযোগ ঠাকুরগাঁও সীমান্তে ফের সক্রিয় গরু চোরাচালান সিন্ডিকেট! গভীর রাতে ঢুকছে ভারতীয় গরু

বিএনপি জনগনের ভোট নিয়ে ক্ষমতায় আসবে- কাজী সাইয়েদুল আলম

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, বিএনপি জনগনের ভোট নিয়ে ক্ষমতায় আসবে ।

বিএনপি আওয়ামীগের মতো বিনা ভোটে ক্ষমতায় যেতে চায় না। আওয়ামীলীগ সরকার দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। মানুষকে স্বাধীন ভাবে কথা বলার সুযোগ দেয় নাই। বিএনপির নেতা কর্মীদের ওপর হামলা, মামলা দিয়েছে। অনেক নেতা কর্মীদের ঘুম করেছে এত কিছু করার পরও ক্ষমতায় থাকতে পারে নাই।

বিএনপির আন্দোলন এখনো শেষ হয়নি। বাংলাদেশের জনগন যেদিন স্বাধীন ভাবে ভোট দিতে পারবে সেদিন আমাদের চুড়ান্ত বিজয় আসবে দেশে গনতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্হা করুন। নির্বাচিত সরকার ক্ষমতায় রাষ্ট্র মেরামতের কাজ করবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ১৭ বছর আমরা রাজপথে ছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি কর্মী সমাবেশে উপস্থাপন করা হয়। হাসিনা বাংলাদেশ কে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছিল। বাংলাদেশের মানুষ সচেতন থাকার কারনে হাসিনার স্বপ্ন বাস্তবায়ন হয়নি।

মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে শুক্রবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশাররফ হোসেন রবিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির কালিয়াকৈরউপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি সিরাজুল হক স্বপন, গাজীপুর জেলা ছাএ দলের সাধারন সম্পাদক জাফর ইকবাল জনি, গাজীপুর জেলার সাবেক বিএনপির সদস্য সচিব এড্ রফিকুল ইসলাম , বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম খান, মৌচাক ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আবুল হোসেন সাগর, উপজেলা বিএনপির স্বেছাসেবক বিষয়ক সম্পাদক সাইফুল সিকদার, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সাকু , বাহার উদ্দিন মেম্বার প্রমুখ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD