1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পোষাক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩ কমলাপুর রেল স্টেশনে ট্রেনের বগিতে আগুন ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, আহত ১৪ হারানো বিজ্ঞপ্তি গৌরনদীতে ১০ লাখ টাকা দাবি, বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ গৌরনদীর সুন্দরদীতে তরুণদের জন্য খেলার মাঠ, ব্যাডমিন্টন কোর্ট নির্মাণের উদ্যোগ সিলেটের ফোক গানের হাল ধরতে যাচ্ছেন মনসুর সানী আব্দুল করিম, দুর্বিন শাহ ও রাধা রমণের পর নতুন প্রজন্মের কণ্ঠে সিলেটি ফোক আগৈলঝাড়ায় মাদকের বিরুদ্ধে ওসি মাসুদ খান’র হুঁশিয়ারি: ‘হয় আমি থাকব, নয় মাদক থাকবে’

কাটিয়াদীতে তেল পাম্পে হামলা: নগদ টাকা লুট, কর্মীদের আহত ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলার কাটিয়াদি উপজেলার গচিহাটা বাজারে অবস্থিত মায়ের দোয়া ফিলিং স্টেশনে একদল সন্ত্রাসীর হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় এই নৃশংস ঘটনা ঘটে। হামলায় নগদ ১৩ লাখ টাকা লুট হওয়ার পাশাপাশি দুই কর্মীকে গুরুতর আহত করা হয়েছে এবং ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।

হামলায় ফিলিং স্টেশনের কর্মী নাবিল ও জুনায়েদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফিলিং স্টেশনের পরিচালক ইকবাল খান জানান, পাম্পে একদল ব্যক্তি ধূমপান করতে থাকলে তাদের ধূমপান না করার অনুরোধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা এলোপাতাড়ি হামলা শুরু করে। পাম্পের ক্যাশ থেকে নগদ ১৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া হামলায় ভাঙচুর হওয়ায় প্রায় ৩ লাখ টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে রেনু মিয়া (৫০), আলমগীর (৩০), মানিক মিয়া (২০), খোকন মিয়া (৪৫), সম্রাট (২০), জীবন (২৫), আপন (২২), নয়ন (২০), ইমন (২২), আশরাফুল (২৩) ও আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। হামলার পর আসামিরা পরিচালক ইকবাল খানকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা আরও জানান, মায়ের দোয়া ফিলিং স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরেই একটি প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্য বিস্তার করার চেষ্টা চলছে।

অভিযান চালাচ্ছে পুলিশ। পাম্পের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষ করে অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ফিলিং স্টেশন কর্তৃপক্ষ প্রশাসনের প্রতি দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরায় ঘটতে পারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD