1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ গৌরনদীর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক কাইয়ুম খান — জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী গবেষণার জন্য সাভারে বিএলআরআইতে আনা হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভার-আশুলিয়ায় সতর্ক অবস্থানে যুবদল সাভার-আশুলিয়ায় ১৩ জন আটক, নাশকতার পরিকল্পনার অভিযোগ খালের দখলদার রক্ষায় স্কুলের ৬ পাকা টয়লেট অপসারণের চাপের অভিযোগ, গৌরনদীতে ক্ষোভ ‎প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত; গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন গৌরনদী–আগৈলঝাড়ায় মাদকের কালো সাম্রাজ্য: প্রশাসনের নীরবতায় হাত বাড়ালেই মিলছে মাদক!

নরসিংদীতে কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীতে কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ মডেল থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে । সোমবার রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর কান্দাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে নাদিম মাহমুদ দিপু (১৯), একই গ্রামের মুসলিম মিয়ার ছেলে রাসেল মিয়া ওরফে রাশেদ মিয়া (২১) ও মিলন সরকারের ছেলে মেহেদী হাসান শিবলী (২১)।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৬ জানুয়ারী (রবিবার) দুপুরে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গেইট এলাকায় একটি বাড়িতে কলেজ পড়ুয়া ছাত্রীকে ধরে নিয়ে অভিযুক্তরা জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরে বিষয়টি ভুক্তভোগী কলেজ ছাত্রী তার পরিবারকে জানালে ভুক্তভোগীর মা রাবেয়া বেগম বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর সোমবার রাতে পুলিশ ঘটনার সংগে জড়িত তিনজকে গ্রেপ্তার করে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গনমাধ্যম কে জানান, রাতেই ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD