1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচালে ষড়যন্ত্রের অভিযোগ

শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় মামলা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের ওপর হামলার ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে শরীয়তপুরের জাজিরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ওবায়দুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ওবায়দুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার(২৮ জানুয়ারি) দুপুরের দিকে জাজিরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সদস্যরা। সেখানে শেখ মুজিবর রহমানের মুর‍্যালের সামনে তাদের উপর হামলা করে ছাত্রলীগের পৌরসভা শাখার সভাপতিসহ ছাত্রলীগের কয়েকজন সদস্য।

এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD