1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

কালিয়াকৈরে প্রেসিডেন্টস স্কাউট এ্যাওয়ার্ড মূল্যায়ন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ স্কাউটসের আয়োজনে ৩দিনব্যাপী প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প শুরু হয়েছে।

কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় এডহক কমিটির সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন পিআরএস।

বাংলাদেশ স্কাউটসের পরিচালক উনু চিং এর সভাপতিত্ত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের পরিচালক (প্রোগ্রাম) মাহফুজা পারভীন, ফারহানা রহমান।

বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক(জনসংযোগ ও মার্কেটিং) পরেশ চন্দ্র বর্মন জানান, বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড (প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড) এবং রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড (প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড) এর জন্য প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে আয়োজিত এই ক্যাম্পে সারাদেশের বিভিন্ন স্কুুল,মাদ্রাসা, বিশ^বিদ্যালয়,কলেজ ও মুক্ত স্কাউট গ্রুপের ১৫০০জন স্কাউট ও রোভার স্কাউট ছেলেমেয়ে ছাড়াও ১২১জন কর্মকর্তা, ৫০জন ইউনিট লিডার ও ৭০জন অভিভাবক অংশগ্রহন করছেন। আগামী ১ ফেব্রুয়ারী ক্যাম্প শেষ হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD