1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

জামায়াত-শিবিরের অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ নরসিংদীতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জামায়াত শিবিরের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে নজরপুর ইউনিয়ন বিএনপি।

মঙ্গলবার বিকেলে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সোমবার রেডক্রিসেন্ট কর্তৃক নজরপুর এলাকার গরীর-অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠান শেষে জামায়াত কর্মীরা ইউনিয়নের সচিব আরিফ উদ্দিনকে কম্বল না দেওয়ায় দূব্যবহার করেন।

এতে স্থানীয়রা ক্ষিপ্ত হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা শুরু হয়। এতে ইউনিয়ন জামায়াতের আমীর লোকমান কবির আহত হয়।

বিষয়টি নিয়ে জামায়াত-শিবিরের সদস্যরা বিএনপিকে নিয়ে প্রপাগান্ডা চালিয়েছে। পাশাপাশি নরসিংদী শহরে তারা বিক্ষোভ মিছিল করে। এই ঘটনাটি সম্পূর্ণভাবে সাজানো হয়েছে বিএনপি ও স্থানীয় নেতাদেরকে কলুসিত করার জন্য। সুষ্ঠু নির্বাচন হলে সারা দেশে বিএনপির বিজয় নিশ্চিত ভেবেই জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ এসব কর্মকান্ড চালাচ্ছে বলে অভিযোগ করা হয়।

নজরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ১নং ওয়ার্ড মেম্বার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নজরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন সরকার, নজরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল পাঠান, সিনিয়র যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক এ ফারুক, গোলাম ফারুক বাবু, নজরপুর ইউনিয়ন পরিষদের সদস্য, হাফিজ উদ্দিন, আরমান পাঠান, দেলোয়ার হোসেন, ইসমাইল, রশীদ, নরসিংদী জেলা ছাত্রদল নেতা সাব্বির ভূইয়া সহ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD