1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বিনামূল্যে হাঁস মুরগির ১২শ ৮৭ বস্তা খাদ্য বিতরণ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সম্মন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধা ভোগীদের মাঝে হাঁস ও মুরগির ১২শ ৮৭বস্তা খাদ্য উপকরণ বিনামূল্যে বিতরণ করেছেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

স্থানীয় সূত্রে জানায় ৫ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বুধবার দুপুরে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ২৫৭ জন উপকারিদের মাঝে জনপ্রতি ৩ বস্তা করে হাঁসের খাদ্য এবং ২৫৮ জনের মাঝে ২বস্তা করে মুরগির খাদ্য বিতরণ করা হয়।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাওসার আহমেদ।এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন সহ স্থানীয় কর্মকর্তা বৃন্দ।

বিষয়টি নিয়ে আলাপকালে ভাল্লুক বেড় এলাকার আদিবাসী পরিমল জানান,সরকারী ভাবে আমরা হাস মুরগী পেয়েছি, সেইসাথে নিয়মিত ভাবে ঔষধ ও খাদ্য পেয়ে আমরা অনেক খুশী হয়েছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD