1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

সাভারে আওয়ামী লীগের লিফলেট বিতরণ, গ্রেফতার ২

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার সাভারে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় দুই কর্মীকে গ্রেফতার করেছেন পুলিশ। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সাভার স্ট্যান্ডের দিলকুশা মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সাভারের জ্বালেশ্বর এলাকার ইউসুফ আলী মৃধার ছেলে রুবেল (২৮) ও নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার সেমটি গ্রামের মোহাম্মদ মাসুদ খানের ছেলে আলিফ (১৯)।

পুলিশ জানায়, গভীর রাতে শেখ মুজিবুর রহমানের পোস্টার এবং লিফলেট বিতরণের চেষ্টা করেন রুবেল ও আলিফ। এসময় সাভার থানার টহল পুলিশের নজরে পরলে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, আটকদের বিরুদ্ধে ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD