1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ দক্ষ ও দেশপ্রেমিক মানুষ তৈরী করে: মাওলানা আবুল কালাম আজাদ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ বলেন,” বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এদেশের ১৮ কোটি মানুষের ওপ্রিয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এবং সৎ দক্ষ দেশপ্রেমিক নেতৃত্বে তৈরির কারিগর।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি শেষে এসব কথা বলেন। সাবেক ছাত্রশিবিরের জেলা সভাপতি কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান বলেন,দীর্ঘ ১৭-১৮ বছর আমরা জুলুম নির্যাতনের শিকার ছিলাম এখন জালিমরা দেশ থেকে বিতাড়িত হয়েছে।

এই সুযোগে হিন্দু, মুসলমান,বৌদ্ধ খ্রিষ্টান সবাই ঐক্য প্রতিষ্ঠা করে আমরা এদেশে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট প্রতিষ্ঠা করতে চাই। শিবির সভাপতি আবু জার গিফারী বলেন,এক দফার দাবির আলোকে শিক্ষা ব্যবস্তার উন্নয়ন ও আধুনিক করনিকীকরণে অন্তরভুক্তিমুলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।সাধারণ শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান সমুহে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।জুলাই গণহত্যা ২৮ অক্টোবর পিলখানা ও শাপলা চত্বর হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারকার্য দ্রুত শেষ করতে হবে।

এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়রা উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, কয়রা সদর ইউনিয়ন আমীর মুহাঃ মিজানুর রহমান, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ডি এম জাহিদুল ইসলাম, সেক্রেটারি ইসমাইল হোসেন রাজু, কয়রা আদর্শ শাখার সভাপতি মোঃ সামিউল হক প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD