1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়ার শিমুলিয়ায় ৩২৮ পরিবারের মুখে হাসি, পেল ভিজিএফ চাল গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই বাবুগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সোহেব টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাভারে ছিনতাইয়ের সময় ৪ জন গ্রেফতার, উদ্ধার চাকু ও মোবাইল ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ১৫

মুন্সিগঞ্জে স্থাপনা গুড়িয়ে দিয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ প্রতিনিধি : রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে স্থাপনা গুড়িয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ জসিম উদ্দিন নামের এক ভুক্তভোগী সাংবাদিক। এসময় তিনি সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নির্লিপ্ততার অভিযোগ করেন।

তার দাবি, গত ৭ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়ায় পুরান বাউশিয়া এলাকায় ১০ শতাংশ জমির উপর নির্মিত ভবনটি ভেঙে গুড়িয়ে দেয় প্রতিপক্ষ। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয় তার।

ভুক্তভোগী জসিমউদ্দিন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মুন্সিগঞ্জ প্রতিনিধি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়ন জেলা শাখার সহ সভাপতি।

শনিবার দুপুরে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংবাদিক মোহাম্মদ জসিমউদ্দিন অভিযোগ করে বলেন, জাল দলিলের মাধ্যমে বাউশিয়া এলাকার ৬-৭ জনের একটি দুবৃত্ত দল আমার পিতার নামে থাকা ২০ শতাংশ জমি দখলের জন্য গত ৭ ফেব্রুয়ারি গভীর রাতে ভেকু মেশিন দিয়ে একটি টিনসেড ভবন পুরোপুরি গুড়িয়ে দেয় এবং পরবর্তীতে টিনের বেড়া দিয়ে জমিটি দখল করে রাখে।

এসময় দুবৃত্তরা দেশী-বিদেশী অস্ত্র ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করলে ভয়ে কেউ এগিয়ে আসেনি।

সাংবাদিক জসিম উদ্দিন বলেন, ‘ঘটনাটি জাতীয় জরুরী হেল্পলাইন নাম্বারে তৎক্ষণাৎ জানালে তারা স্থানীয় থানা-পুলিশকে অবগত করে। কিন্তু এরপরও থানা-পুলিশের পক্ষ হতে কোন পদক্ষেপ নেয়া হয়নি। উল্টো শুনেছি প্রতিপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করেছেন থানার ওসি।’

জানতে চাইলে এসব অভিযোগ অস্বীকার করেছেন গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ। তিনি বলেন, ‘ওইখানে ভাঙচুর হয়েছে কি না বিষয়টি আমার জানা নেই। তবে জমি নিয়ে বিরোধের বিষয়টি নিয়ে থানায় কয়েকজন সাংবাদিক আমার সাথে আলোচনায় বসেছিলেন।’ তিনি বলেন, ‘এ বিষয়ে ভুক্তভোগীর অভিযোগ পেলে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা নিবে পুলিশ।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD