1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় জে.এম.আই ইন্ডাস্ট্রি পার্ককে ১০ লক্ষ টাকা অর্থদণ্ড

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় জে.এম.আই ইন্ডাস্ট্রি পার্ককে ১০ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।

রবিবার (০৯ ফেব্রুয়ারী) বিকেল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভিটি কান্দী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় জে.এম.আই ইন্ডাস্ট্রি পার্ককে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫ ধারার ১২ সারণী মতে ১০ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্ট।

এছাড়া ৩ মাসের মধ্যে পরিবেশের সমস্ত বিধি-বিধান প্রতিপালন করার সময়সীমা বেধে দেওয়া হয়। কোম্পানির পক্ষে সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ডিরেক্টরকে এই দণ্ড আরোপ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশের অপর স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান ও সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার হোসেন এবং গজারিয়া থানা ও পুলিশ লাইনের দুটি পুলিশ দল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD