1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

ধামরাই সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে প্রাইভেট কার মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এঘটনায় প্রাইভেট কারে থাকা সাভার ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষিকাসহ ০৩ শিক্ষার্থী ও প্রাইভেটকার চালক আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

বুধবার (১২ ফেব্রুয়ারি ) সকালের দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল বাইপাস সড়কের বাঙ্গালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের নাম মোঃ আলী আজগর বাদল (৪৮)। তিনি উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার নুরুল ইসলাম মাস্টারের ছেলে। তিনি একটি এনজিওর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। আহতরা হলেন- ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষিকা স্বরনিকা আলম (৩০), তার দুই মেয়ে জিম (৭) ও জাহিন (৬)।

এছাড়া ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের অপর শিক্ষার্থী জুন (১৪) ও ড্রাইভার আলমগীর আহত হন। এর মধ্যে আহত স্বরনিকা আলমের অবস্থা আশংকাজনক। আহতরা সকলেই টাঙ্গাইল জেলার কালিয়াকৈর থানার হিজলহাটি গ্রামের বাসিন্দা।স্থানীয় ও আহতের আত্মীয়রা জানায়, সকাল ৭টার দিকে কালিয়াকৈর থেকে সাভার ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজগামী প্রাইভেটকারটি বাঙ্গালপাড়া এলাকায় পৌছুলে অপরদিক থেকে আসা একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের নীচে পড়ে যান মোটরসাইকেল আরোহী।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এরপর প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে প্রাইভেটে কারে থাকা ০৫ জন আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD