1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

বাণিজ্যিক ফুল চাষের জনক শের আলী না ফেরার দেশে চলে গেলেন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, যশোর :
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী পানিসারা গ্রামেরঃ না ফেরার দেশে চলে গেলেন দেশে বাণিজ্যিক ভাবে ফুল চাষের জনক শের আলী সরদার।গতকাল বুধবার ভোররাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে এই ফুল প্রেমীর বয়স ছিল ৭০ বছর । মৃত্যুকালে স্ত্রী ২পুত্র ৩কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। জোহর নামাজবাদ নিজ বাড়িতে প্রথম ও আসরবাদ হাড়িয়া ফুল মোড়ে দ্বিতীয় জানাজা শেষে তার নিজস্ব অর্থায়নে তৈরী মসজিদের পাশে দাফন করা হয়েছে।

১৯৮২ সালে প্রথম তার হাত ধরে গদখালী-পানিসরায় ফুল চাষ শুরু হয়। আর সেই গদখালী আজ ফুলের রাজধানী হিসেবে খ্যাতি লাভ করেছে।

শের আলী সরদার মাত্র এক ৩০ সতক জমিতে ফুলের চাষ দিয়ে শুরু করেন ফুল চাষের যাত্রা। এবং বর্তমানে কয়েক হাজার বিঘা ফুলের চাষ হয় এই গদখালীতে। মূলত তার হাত ধরেই যশোরের ঝিকরগাছার পানিসারা ফুলের রাজ্য হিসাবে গড়ে উঠতে শুরু করেছেন।

তার মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম । বিবৃতিতে তিনি বলেন, জনাব মোঃ শের আলী সর্দার ঝিকরগাছা উপজলোর পানিসারা গ্রামের স্থায়ী বাসন্দিা ছিলেন।

একজন উদ্যোক্তা, পরশ্রিমী, নিষ্ঠাবান এবং সফল ফুলচাষী হিসেবে এলাকায় সমাদৃত ছিলেন । তিনি যশোর জেলায় উন্নত প্রজাতির গোলাপ, গ্লাডওিলাস ও জারবেরাসহ নানা প্রজাতির ফুলের চাষ শুরু করে স্থানীয় চাষিদের ফুল চাষে উদ্বুদ্ধ করেন এবং গদখালীকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্রে রূপান্তরে অনবদ্য ভূমিকা পালন করেছেন। যশোর জেলা প্রশাসনরে পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফরিাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD