1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ

কালিয়াকৈরে ৩ ট্রাকে ট্রাকে সংঘর্ষ, নিহত ৩

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় ৩ ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ট্রাক চালক ও এক সহযোগীর মৃত্যু হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ড ঘর এ লাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামুরহাট গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে শহাদত হোসেন (৩৫), একই জেলার কাহালু থানার কাজীপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. সবুজ (৩৬) ও টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা গ্রামের মো. আরিফ হোসেন। সে ট্রাকের সহযোগী হিসেবে কাজ করতেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের দিক থেকে শনিবার ভোররাত ৫টার দিকে একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকা গিয়ে ট্রাকটি বিকল হয়ে যায়।

এ সময় বিকল হওয়া ট্রাকটি আরেকটি ট্রাকের সহযোগিতা নিয়ে টেনে নেওয়ার জন্য দুই ট্রাকের মাঝে গিয়ে বিকল হওয়া ট্রাকের চালক ও সহযোগী লোহার চেইন দিয়ে বাঁধছিল। তখন দ্রুতগতির আরেকটি ট্রাক পেছন দিক ওই ট্রাক দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই ট্রাকের মাঝে থাকা চালক শাহাদত হোসেন ও মো. সবুজ ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া পেছন দিক থেকে সংঘর্ষ লাগা ট্রাকের চালক গুরুতর আহত হলে তাকেও হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

নাওজোড় হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন বলেন, ‘নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD