1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান টঙ্গিবাড়ীতে অবৈধভাবে দুই ফসলি জমি কেটে শ্রেণি পরিবর্তনের অভিযোগ ধামরাইয়ে চার ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই

মুন্সীগঞ্জের শ্রীনগরে কবরস্থান থেকে আবারো ৪ টি খুলি চুরি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার চারীগাঁও জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে কবর খুঁড়ে ৪ টি কঙ্কাল চুরি হয়েছে।

এছাড়া আরো অন্তত ১২ টি কবর আংশিক খুঁড়ে রেখেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবাট (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে চোর চক্র এই নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে জানান স্থানীয়রা। পরে দুপুরে স্থানীয়রা প্রায় ১২ টি কবর খুঁড়া দেখে পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশের একটি টিম আসে। কবর স্থানের ১২ টি কবর খুঁড়া অবস্থায় দেখা গেলেও চারটি কবর থেকে খুলি চুরি করে নিয়ে যায় চোর চক্র।

শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, কবরস্থানগুলোতে প্রাচীর না থাকাতে চোর চক্র অতিসহজে নেক্কার জনক এ ঘটনা ঘটাতে সক্ষম হয়। তিনি কবরস্থানের কমিটিকে চারিদিকে প্রাচীর দেওয়ার অনুরোধ করেন।

তিনি আরো বলেন, কবর খুঁড়ে কঙ্কাল চুরি হবার ঘটনাগুলো তারা খতিয়ে দেখা হচ্ছে। যারা জাদু বিদ্যায় জড়িত কিংবা তন্ত্র মন্ত্রকারীরা খুলিগুলি চুরি করে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। কবরস্থান থেকে খুলি চুরির ঘটনাটি তারা গুরুত্বের সাথে দেখছেন। এই চক্রটিকে আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

অতি দ্রুততম সময়ে এ চোর চক্র গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান এএসপি।

প্রসঙ্গত, এর আগে চলতি সপ্তাহে শ্রীনগর উপজেলার পূর্ব বেজগাঁও কবর থেকে দুই দফায় চুরির ঘটনায় ১১ টি খুলি চুরি হওয়ার ঘটনা ঘটেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD