1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ধামরাই অবৈধ একটি ইট ভাটার চিমনি ধ্বংস ও একটি ভেকু জব্দ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ধ্বংস ও দশ হাজার টাকা জরিমানা ও ভাটার পাশেই কৃষি জমির মাটি কাটায় একটি ভেকু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

অভিযানটি পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি সাফফাত আরা সাঈদ।মঙ্গলবার দুপুরে (২৫ ফেব্রুয়ারি) ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের দ্বিমুখা এলাকায় এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে কে এস এস ব্রিকসের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চিমনি ধ্বংস, জরিমানা ও কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এসময় ভাটার পাশে কৃষি জমির মাটি কাটার অপরাধে একটি ভেকু জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি লক্ষ্য করে পালিয়ে যায় মাটি ব্যবসায়ী।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান, অবৈধ ইটভাটা ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD