1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী

সাভারে বকেয়া বিদ্যুৎ বিলের টাকা চাওয়ায় মারধর

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি ॥
সাভারের উত্তর জামসিং এলাকায় বসত বাড়ির ৬ মাসের বকেয়া বিদ্যুৎ বিলের টাকা চাওয়ায় মারধরের শিকার হয়েছেন পল্লী বিদ্যুৎ-৩ জোনাল অফিসের কয়েকজন কর্মকর্তা।

এ ঘটনায় সাভার মডেল থানায় বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মোঃ আঃ মোত্তালিব হোসেন।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানাধীন উত্তর জামসিং এলাকায় এঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, উত্তর জামসিং এলাকার মৃত ইব্রাহীম মিয়ার ছেলে মোঃ রিপন (৩৩), মোঃ সেলিম (৩৮), মোছাঃ মনিরা বেগম (৩৪), মোঃ সুমন (৩৩) এবং ওই একই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে আঃ রশিদ (৫০)।

অভিযোগ সূত্রে জানা যায়, ৬ মাসের বকেয়া বিদ্যুৎ বিলের ১০ হাজার পাঁচশত সাতষট্টি টাকা চাইতে গেলে অভিযুক্তরা পল্লী বিদ্যুৎ স্টাফদেরকে লাঠি আর লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে। পরে আহত ব্যক্তিরা চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্বার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীরা হলেন, মোঃ রিপন আলী (৪০), মোঃ গোলাম হোসেন (৩৬), মোঃ সানি হাসান (৩০), জয় সিকদার (২৫), সৈকত রায়হান (২৬)।

এব্যাপারে সাভার মডেল থানার (ওসি অপারেশন) নয়ন কারকুন বলেন, এ ঘটনায় আমরা লিখিত একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD