1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত গৌরনদী পৌর এলাকার টরকী চরে ঈদের শুভেচ্ছা বিনিময় এ্যাড.এস এম মনিরুজ্জামান’র সাভারে ৬০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো: মোবারক হোসেন শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা গৌরনদীতে গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড.এস,এম মনির ‎ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক সোলায়মান তুহিন পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নরসিংদীর পলাশে ইটভাটাকে অর্ধলক্ষ টাকা জরিমানা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ নরসিংদীর পলাশে জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় এমকেবি কম্বাইট নামে এক ইটভাটাকে অর্ধলক্ষ টাকা মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজৈর এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর নরসিংদী ও পলাশ উপজেলা প্রশাসন।

এ অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্য়ালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ এম ফখরুল হোসাইন গনমাধ্যমকে জানান, দুপুরে ডাংগার কাজৈর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে মাটি কেটে গ্রামীণ রাস্তা ভেঙে ফেলা ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকার দায়ে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD