1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

মুন্সীগঞ্জ জারিয়ায় তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি বাস স্ট্যান্ড বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুর দেড়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময় অভিযানে সাফা মারওয়া ট্রেডার্স নামের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় দোকানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই বাজারের সালেহা হক ফার্মেসি তে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় ফার্মেসি টিকে ৮ হাজার টাকা ও পাভেল ড্রাগ হাউজে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় ফার্মেসি টিকে ৮ হাজার টাকা সহ তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে আসিফ আল আজাদ বাজারের বিভিন্ন দোকানের মূল্য তালিকা ও পন্য ক্রয়ের রশিদ যাচাই করেন। ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদ রাখতে নির্দেশনা দেন।

অভিযানে সহযোগিতা করেন গজারিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান ও গজারিয়া থানা পুলিশের একটি দল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD