1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পদে মনোনীত খোন্দকার কাওসার হোসেন সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার পিতা-মাতা ও বোনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক

আশুলিয়ায় ফুটপাতে চাঁদাবাজি, ভিডিও সংগ্রহ করায় সাংবাদিকের উপর হামলা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে
ভিডিও সংগ্রহ করায় সাংবাদিকের উপর হামলা

আশুলিয়ার জামগড়ায় সড়ক দখল করে চাঁদা আদায়ের ভিডিও ধারণ করায় যুবলীগ নেতার ছোট ভাই ও তার লোকজনের হামলায় অতর্কিত হামলায় সাংবাদিক আহত। চাঁদা আদায়েরর ফুটেজ সংগ্রহ করায় মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা।

বুধবার (১ঌই মার্চ) রাত ৮ টার দিকে আশুলিয়ার জামগড়া মিজান পাম্পের সামনে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পাম্পের মালিক জহিরুল ইসলাম ভূইয়া জামগড়া এলাকায় সড়কের বেশ কিছু স্থান দখল করে দোকান তৈরি করেন। তার নির্দেশ ভাড়া তুলেন স্থানীয় ইয়ারপুর যুবলীগর সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ভূইয়ার ছোট ভাই খোকা ভূইয়া। শুধু তাই নয় জামগড়া থেকে ছয়তলা পর্যন্ত সড়ক দখল করে দোকান থেকে চাঁদা আদায় করেন তারা। আজকেও চাঁদা তুলতে গেলে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে যায়। এসময় সাংবাদিকের উপর হামলা চালায়।

হামলার প্রত্যক্ষদর্শী জানায়, সড়কে যানজট থাকায় পুলিশ নিরসনের কাজ করছিল। এসময় পাশেই চাঁদা তুলছিলেন খোকা ভূইয়ার লোকজন। সেসময় চাঁদা আদায়েরর ভিডিও সংগ্রহ করছিলেন কয়েকজন সাংবাদিক। এসময় পাম্পের মালিক জহিরুল ইসলাম ভূইয়ার নির্দেশে খোকা ভূইয়াসহ ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী রাম ধা , চাপাতি ও দেশীয় অস্ত্রসহ সাংবাদিকের উপর হামলা চালায়। দাড়ালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে আহত করে। সাংবাদিক সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহত সাংবাদিক দৈনিক সংবাদ বাংলাদেশ পত্রিকার স্ট্যাফ রিপোর্টার হিসেবে হিসেবে সাভারে কাজ করেন।

ঘটনাস্থলে পাশে থাকা অনলাইন নিউজ পোর্টাল সাংবাদিক সুজন মিয়া বলেন, বিএনপি ও যুবলীগের নাম দিয়ে প্রায় ৫ শত দোকান থেকে জোর করে দৈনিক ও মাসিক চাঁদা আদায় করা হয় এমন তথ্যের সতত্যা যাচাই করতে যাই। এসময় আশুলিয়া থানা পুলিশের একটি দল যানজট নিরসনের কাজ করছিলেন। পরে তারা সরে গেলেই পুলিশের অনুপস্থিতে তাদের লোকজন চাঁদা তুলতে আসে। এসময় ভিডিও সংগ্রহ করছিলেন সাংবাদিক সেলিম হোসেন। কোন কিছু বুঝে উঠার আগেই দাড়ালো অস্ত্র, রাম ধা, চাপাতি দিয়ে অতর্কিত হামলা করে। এতে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এই চাঁদা আদায়ের সাথে জড়িত পাম্পের মালিক জহিরুল ইসলাম ভূইয়া জামগড়া এলাকায় সড়কের বেশ কিছু স্থান দখল করে দোকান তৈরি করেন। তার নির্দেশ ভাড়া তুলেন স্থানীয় বিএনপি নেতার ছেলে রিফাত ভূইয়া ও ইয়ারপুর যুবলীগর সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ভূইয়ার ছোট ভাই খোকা ভূইয়া।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার পর পর পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দ্রুত আসামীদের গ্রেপ্তার করা হবে।

তিনি আরও বলেন, ওই এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবসময় পুলিশ টহলে থাকে। টহল টীম সরে গেলেই দুর্বৃত্তরা বিভিন্ন অপকর্ম করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD