1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

গাজীপুরে ডাকাতিকালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ২ ডাকাত আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে
গাজীপুরে ডাকাতিকালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ডাকাত সদস্যরা। এ সময় এলাকাবাসী ধাওয়া করে দুই ডাকাত সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার -২০ মার্চ- রাত সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী-জামালপুর সড়কের হাটুরিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে সজিব হোসেন -৩৮-। সজিব এলাকায় মাটি সাপ্লাইয়ের ব্যবসা করতেন। ডাকাতদের ওই হামলার ঘটনায় রয়েল মিয়া নামের আরও এক ব্যবসায়ী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মাটি ব্যবসায়ী সজিব হোসেন ও রয়েল মিয়া বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে হাটুরিয়া চালা বাজারে যাচ্ছিল। পথে বড়ইবাড়ী-হাটুরিয়া চালা সড়কের হাটুরিয়া চালা বাজারের আগেই বনের ভেতর একদল ডাকাত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।

এ সময় ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পালানোর সময় ডাকাতরা ব্যবসায়ী সজিব হোসেনকে ধরে ফেলে এবং তাকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই সজিব নিহত হন।

এসময় অন্য ব্যবসায়ী রয়েল দৌড়ে গিয়ে ডাকাত পড়েছে বলে চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে ডাকাতদলের দুই সদস্যকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদলের দুই সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একজনকে সফিপুর মডার্ন হাসপাতালে এবং অন্যজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাত দলের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এলাকাবাসী ডাকাত দলের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD