1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ বিএলআরআইয়ের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে ইরানে নারীদের ফুটবল ম্যাচে পুরুষ দর্শক নিষিদ্ধ, ফিফার হস্তক্ষেপ দাবি মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের কারাদণ্ড টানা বৃষ্টির প্রভাব: লক্ষ্মীপুরে শীতের সবজির দাম বেড়েছে দ্বিগুণ কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের সৌজন্য সাক্ষাৎ

সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না: নাজমুল হাসান অভি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ জনগণের ভোটের অধিকার এবং বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য ৫ আগস্ট এর আন্দোলন হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগনের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার আহবান জানিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

শুক্রবার (২১ মার্চ) ধামরাই পৌর শহরের মুন্নু কমিউনিটি সেন্টারে ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে একথা বলেন তিনি।

অভি বলেন, সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। ঐক্যবদ্ধ থেকেই গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছি।

এ আন্দোলন ছিলো জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। জনগণ তাদের মত প্রকাশের অধিকার চায়। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সামনেও আমরা ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করবো।

অভি আরোও বলেন, আমরা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী দেখতে চাই, আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী করতে চাই জনগণের ভোটে, এবং তার যে মূল লক্ষ্য ও উদেশ্য সেটা আমরা বাস্তবায়ন করবো। আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, প্রত্যেকটা দফার মধ্যে, আমাদের এই দেশের, মানুষের জন্য দেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য ৩১ দফার রূপরেখা দিয়েছেন।

তিনি বলেন, সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা ঘটছে যা অনাকাঙ্ক্ষিত। এসকল অপকর্মের বিচার অচিরেই করতে হবে। এছাড়া ২০ মার্চ ধামরাই উপজেলা গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবুল কাশেম হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে অনতিবিলম্বে দৃষ্টান্তমুলক বিচার করতে হবে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্জিনিয়ার শাওন আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, রাশেদ মিয়া, শাকিল, আমিন বেপারী, পারভেজ পাঠান প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD