1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

ধামরাই প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও পাটবীজ বিতরণ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলায়,পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের তালিকাভুক্ত ১৭২৪জন পাট উৎপাদনকারী চাষীদের মধ্যে বিনামূল্যে সার ও পাটবীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে সার ও পাটবীজ বিতরণ কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়। ১বিঘা পাট আবাদি জমির জন্য ১জন পাট উৎপাদনকারী চাষীকে বিনামূল্যে ১কেজি পাটবীজ ও ১২ কেজি রাসায়নিক সার দেওয়া হয়।

ধামরাই উপজেলা, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সার ও পাটবীজ বিতরণ এর কার্যক্রম উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামনুন আহমেদ অনীক। এই সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা কৃষি অফিসার জনাব মো. আরিফুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন, ঢাকা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মোঃ আজিম উল ইসলাম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD