1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

গাজীপুরে চলন্ত ট্রেনে আগুন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর রেল স্টেশনের কাছে আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে জামালপুরগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেনটি চলন্ত অবস্থায় আগুন লাগলে সাতখামাইর স্টেশনের কাছে ট্রেনটি থামানো হয়।

ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের

তিনি জানান, আজ সকালে ট্রেনটি ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনটি আজ সকাল সাড়ে নয়টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকা-ময়মনসিংহ রেল রুট দিয়ে শ্রীপুর রেল স্টেশন অতিক্রমের পরপর সাতখামাইর স্টেশনের কাছে গেলে ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে। সাতখামাইর স্টেশনটি বন্ধ থাকায় সেখানে তাৎক্ষণিক যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। বিষয়টি ঢাকায় জানানো হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্তব্যরত ফায়ার ফাইটার রেজাউল করিম জানান, ট্রেনে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ জানান, আগুন লাগার পরপর ট্রেনটি সাতখামাইর স্টেশনের কাছে থামিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন অন্যত্র ছড়িয়ে পড়েনি বিধায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD