1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস নরসিংদী মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল মুন্সীগঞ্জে লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে আহত দুই যুবকের মৃত্যু বেড়িবাঁধের আশ্রয়েও জুটল না নিরাপত্তা: লোনা পানির প্রতিবাদ করায় ভূমিহীন নারীকে মারপিট ধামরাই থানায় যানবাহনের সংকটে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল

ধামরাই নারীকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় সৈয়দা শিরিন আক্তার (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করার আট ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- সেলিম শিকদার (২০) ও কামরুল শিকদার (৪০)। তারা ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের মহিশাষী এলাকার বাসিন্দা ও সম্পর্কে বাবা-ছেলে।শুক্রবার (৪ এপ্রিল) গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, গত ২৮ মার্চ দুপুর ২টার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের মহিশাষী এলাকায় ওই নারীর ওপর হামলার ঘটনা ঘটে। গত ১ এপ্রিল সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান।

পুলিশ জানায়, গত গত ২৮ মার্চ দুপুর ২টার দিকে পূর্বপরিকল্পিতভাবে সেলিম শিকদার ও কামরুল শিকদার ধারালো ছ্যান দা, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে ভুক্তভোগীর বাড়িতে ঢুকে তার ছেলে সিয়াম হোসেনের (২০) ওপর হামলা করে। তারা তাকে এলোপাথারী ভাবে কিল, ঘুষি মেরে শরীরে নিলাফুলা জখম করে। সিয়াম হোসেনের ডাক চিৎকারে তার মা সৈয়দা শিরিন আক্তার (৫০) এগিয়ে এসে তাকে রক্ষার চেষ্টা করলে তাকেও এলোপাথারী ভাবে কিল, ঘুষি মেরে শরীরে নিলাফুলা জখম করে।

এ সময় প্রধান আসামি সেলিম শিকদার তার হাতের লাঠি দিয়ে ভুক্তভোগীর মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। একপর্যায়ে তারা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১ এপ্রিল বিকেলে তার মৃত্যু হয়। পরে এই ঘটনায় ওই নারীর স্বামী বাদি হয়ে মামলা করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD