1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

আশুলিয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা, মোটরসাইকেল ছিনতাই

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়া বাদাইল কেন্দ্রীয় মসজিদের গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সোহাগ রানা (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এসময় তার কাছে থাকা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

সোহাগ রানা আশুলিয়ার জামগড় এলাকার শাহাদাত হোসেনের ছেলে। তিনি একটি সোয়েটার ফ্যাক্টরিতে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হিসেবে কর্মরত।

আহত সোহাগ রানার মা জাহানারা বেগম বলেন, গত রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিল আমার ছেলে। এসময় জামগড়ার বাদাইল মসজিদের গলিতে ওৎ পেতে থাকা ৫-৬ জন ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে আমার ছেলের মাথায় আঘাত করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গতরাতে সোহাগ নামে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। আমরা তার স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি ছিনতাইকারীরা মাথায় আঘাত করে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD