1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে দ্রুত ভূমিসেবা নিষ্পত্তি, প্রশংসিত এসিল্যান্ড মেহেদী হাসান গৌরনদীর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার আশুলিয়ার এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিংয়ে কর্মীর বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ গৌরনদীতে গোয়ালঘরে আগুনে গরু-ছাগলের মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে ইউএনও মোঃ ইব্রাহিম খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল আশুলিয়ায় পোষাক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩ কমলাপুর রেল স্টেশনে ট্রেনের বগিতে আগুন ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, আহত ১৪

আনন্দঘন পরিবেশে ধামরাই একুশে টিভির বর্ষপূর্তি উদযাপন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : বর্ণিল আয়োজনে বেসরকারি খাতে দেশের প্রথম টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকার ধামরাইয়ে কেক কাটা ও বর্ণাঢ্য র‍্যালি করা হয়েছে।

দিনটি উপলক্ষে সোমবার সকাল ১০টার দিকে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে অংশ নেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও মো. মামনুন আহমেদ অনীক ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মো. মনিরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও ধামরাই উপজেলা কৃষি অফিসার মো. আরিফুর রহমান, সমাজসেবা অফিসার এস এম হাসান, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, সাংবাদিক রাজিউল হাসান পলাশ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের ধামরাই উপজেলার সভাপতি নাহিদ মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আদনান আহমেদ হাসানসহ রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিককর্মী, একুশে টেলিভিশনের প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিরা একুশে টেলিভিশনের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান ও দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ইটিভির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, একুশে টেলিভিশন ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। প্রতিষ্ঠার সময় থেকে তারা যে বস্তুনিষ্ঠতা ও ভালো সাংবাদিকতা করেছে, ভবিষ্যতেও সেটি অব্যাহত রাখবে এটাই প্রত্যাশা রাখি।

ইউএনও মামনুন আহমেদ অনীক বলেন, একুশে টেলিভিশন প্রতিষ্ঠাকালীন সময় থেকে নির্ভীক সাংবাদিকতা করেছে। এজন্য প্রতিষ্ঠানের প্রধানকে ব্যাপক নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে এরপরও একুশে টেলিভিশন ঘুরে দাঁড়িয়েছে। নতুন বাংলাদেশে ইটিভি আরও এগিয়ে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।এদিকে কেক কাটার পরে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।২০০০ সালের ১৪ এপ্রিল, বাংলার চিরায়ত উৎসবের দিন নববর্ষে যাত্রা শুরু করে একুশে টেলিভিশন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD