1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় তাঁতীলীগ নেতা গ্রেফতার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

আশুলিয়া প্রতিনিধি : সাভারের আশুলিয়ার ছাত্র-জনতা হত্যার মামলার আসামি তাঁতীলীগ নেতা আনোয়ার আলীকে (৫২) কে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়।

সোমবার (১৪ এপ্রিল) ভোর রাতে টাঙ্গাইলের ঘাটাইল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আনোয়ার আলী (৫২) আশুলিয়ার গাজীরচট বুড়ির বাজার এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়া থানা তাঁতীলীগের উপ-দপ্তর সম্পাদক বলে জানা যায়।

পুলিশ জানায়, তথ্য-প্রযুক্তির ব্যবহার করে তার অবস্থান সনাক্তের পর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে টাঙ্গাইলের ঘাঁটাইল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি আনোয়ার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হাসান বলেন, সোমবার ভোররাতে ছাত্র-জনতা হত্যায় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে ৭দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD