1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

নরসিংদী স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ নরসিংদীর মাধবদীতে রাতে স্ত্রী মানছুরা ও দিনে স্বামী রাজু ১২ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর রহস্যজনক মরদেহ উদ্ধার। ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মাদাকাসক্ত স্বামী আত্মহত্যা করেছে।

শনিবার শেখেরচর-বাবুরহাট বাজারের তিনতলা একটি ভবনের কার্নিস থেকে ঝুলন্ত অবস্থায় স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে একই থানার বালুসাইর এলাকার নিজবাড়ি থেকে গলায় ওড়না পেঁচানো নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহিষাশুরা ইউনিয়নের বালুসাইর এলাকার রাজু মিয়া(৪০) ও মানছুরা বেগমের (৩৫) ১৯ বছরের দাম্পত্য জীবনে দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। অনেক দিন ধরেই রাজু মিয়া মাদকাসক্ত হওয়ায় পারিবারিক কলহ লেগেই থাকতো। মোুধারণা করা হচ্ছে কলহের জের ধরেই স্ত্রী মানছুরা বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের দরজা তালাবদ্ধ করে পালিয়ে যায়।

রাত সাড়ে ৮টার দিকে ঘরের তালা ভেঙ্গে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এর পর থেকেই স্বামী রাজু মিয়া পলাতক ছিলো।শনিবার সকাল ১১টার দিকে বাবুরহাটের একটি তিনতলা ভবনের কার্নিসে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় বাজারের ব্যবসায়ীরা। ধারণা করা হচ্ছে স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই আত্মহত্যা করেছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানান, নিজ বসত ঘরের দরজার তালা ভেঙে ওড়না পেচানো অবস্থায় মরদেহ দেখতে পায় তার স্বজনরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। শনিবার সকাল ১১টার দিকে শেখেরচর-বাবুরহাটে তার পলাতক স্বামীর মরদেহের খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধারে কাজ করছে শেখেরচর পুলিশ ফাঁড়ির পুলিশ উদ্ধার করেছে। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD