1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ধামরাইয়ে যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলায় ব্যবসার জন্য শাশুড়ির কাছ থেকে তিন লাখ টাকা এনে “না” দেওয়ায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ নুপুর আক্তার ধামরাইয়ের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর মা শাহনাজ পারভীন বাদী হয়ে মেয়ের জামাই, মেয়ের শ্বশুর-শাশুড়িসহ চারজনের নাম উল্লেখ করে বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ করেছেন।অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভাড়ারিয়া গ্রামের উজ্জ্বল বেপারী ছেলে মো. রবিউল আওয়াল জয়ের সঙ্গে একই গ্রামের মৃত ফরহাদ হোসেনের মেয়ে নুপুর আক্তার প্রেমের সম্পর্কের জেরে দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর শাশুড়ির কাছ থেকে স্ত্রীকে টাকা এনে দিতে চাপ দিতেন জয়।

বিয়ের পরে স্ত্রীও তার মায়ের কাছ থেকে দুই লক্ষ টাকা এনে দিয়েছেন। মাসখানেক আগে জয় শাশুড়ির কাছে ব্যবসার জন্য তিন লাখ টাকা চান। টাকা দিতে না চাইলে জয়ের পরিবারের লোকজন বেধড়ক মারধর করেন এবং পেটের বাচ্চা মেরে ফেলতে বারবার পেটেও লাত্থি মারেন।

স্থানীয়রা জানায়, রবিউল আওয়াল জয় মাদকের সাথে জড়িত এছাড়া সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাদ হত্যা মামলার আসামী ঢাকা জেলা ছাত্রলীগ উত্তরের সহ সম্পাদক তুহিন আহমেদ ও স্থানীয় আবুল কালামের ছত্রছায়ায় এলাকায় প্রভাব বিস্তার করে চলেন।

গৃহবধূর মা বলেন, ‘আমি একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করি। আমার মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আমার মেয়েকে পেটে লাত্থি মেরেছে সন্তান নষ্ট করার জন্য। এর আগেও তার মারধরে মেয়ের গর্ভের একটি সন্তান মারা যায়। জয় আমার মেয়েকে রেখে আরেকটি বিয়ে করেছে।

মেয়ের সুখের জন্য সাধ্যমতো অর্থ দিয়েছি। আমার কাছে তিন লাখ টাকা চেয়ে না পাওয়ায় আমার মেয়েকে যারা নির্যাতন করেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এবিষয়ে ধামরাই থানার এ এস আই হাবিবুর রহমান জানান, অভিযোগ পেয়েছি দুই পক্ষের সাথে কথা বলেছি। ভুক্তভোগীর পরিবার বিজ্ঞ আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD