1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ আটক ১

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
আশুলিয়ায় বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ আটক ১

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে একটি ফ্ল্যাটের শয়নকক্ষের তোশকের নিচে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ মো. মাসুদ নামে একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে আশুলিয়ার জামগড়া ষ্টার্ন হাউজিং এলাকায় একটি তিনতলা ভবনের ফ্ল্যাট থেকে এসব উদ্ধার করা হয়।

আটক মো. মাসুদ পাবনা জেলার বেড়া থানার হাটুরিয়া গ্রামের হযরত আলীর ছেলে।

র‍্যাব-৪ (সিপিসি-২)- এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে আশুলিয়ার জামগড়া ষ্টার্ন হাউজিং এলাকায় একটি তিনতলা ভবনে অভিযান চালানো হয়।

এ সময় ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ মাসুদ নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়। মাসুদ একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তিনি সন্ত্রাসী কার্যক্রম করার জন্য নিজ হেফাজতে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র রেখেছিলেন। তার বিরুদ্ধে প্রচলিত অস্ত্র আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD