1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোলাকান্দাইলে পুলিশ-র‍্যাবের যৌথ অভিযান, ফেন্সিডিলসহ ৯ মাদকসেবী গ্রেফতার সীমান্তে হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে: এমপি আবুল কালাম নিজেও দুইবার চীন সফর করেছি, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চাই —মির্জা ফখরুল আশুলিয়ার ধলপুরে যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল টুর্নামেন্ট বিশ্বকাপের রঙে রঙিন ধামরাই: শরীফবাগ সেতুতে ফুটবল উন্মাদনার মিলনমেলা গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন লক্ষীছড়িতে তৃণমূল পর্যায়ে কর্মীদের সু-সংগঠিত করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরন মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

রাণীশংকৈলে ঐতিহাসিক কুরআন দিবসে শিবিরের কুরআন বিতরণ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে পবিত্র কুরআন বিতরণের আয়োজন করেছে ছাত্রশিবির।

এ উপলক্ষে রোববার(১১মে)বিকাল ৫ টায় বাংলাদেশ ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে পৌর শহরের উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আলোচনাসভা ও ৯০টি কুরআন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রশিবিরের সভাপতি,রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি রকিব হাসানের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী, আল-আমিন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামির নায়েবে আমীর মাওলানা মিজানুর রহমান(মাস্টার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের পৌর আমীর আব্দুল মতিন বিশ্বাস,জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মতিউর রহমান, আদর্শ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলের পরিচালক, মিজানুর রহমান,ছাত্রশিবিরের উপজেলা সভাপতি শামীম ইসলাম, সেক্রেটারি বদরুল ইসলাম,প্রভাষক শাহীন আলম প্রমুখ। আলোচনা শেষে অতিথিরা ৯০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে একটি করে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেন।

প্রসঙ্গত: ১৯৮৫ সালের ১০ এপ্রিল ভারতে পবিত্র কুরআনকে বাজেয়াপ্ত করার জন্য রিট পিটিশন দায়ের করা হয়। ফলে তীব্র প্রতিবাদে ফেটে পড়ে সারাবিশ্বের তৌহিদী জনতা। চাঁপাইনবাবগঞ্জে ১১মে প্রতিবাদ মিছিলে পুলিশ গুলী ছুড়লে ৮ জন শাহাদাৎ বরণ করেন। সেই থেকে কুরআনের জন্য জীবন দেওয়ার এই দিনটিকে ইসলামী ছাত্রশিবির কুরআন দিবস হিসেবে পালন হয়ে আসছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD