1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
‎গণঅধিকার পরিষদের গৌরনদী পৌর শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আশুলিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, চাঁদাবাজি ও স্বর্ণালংকার লুটের অভিযোগ চ্যানেল নাইন সাংবাদিক ফাহিমকে হুমকি, আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি বৈষম্যহীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চল গঠন করবেন; পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান পীরগঞ্জে কৃষির নতুন সম্ভাবনা নিয়ে পার্টনার কংগ্রেস-২০২৬ রাণীশংকৈলে কৃষি ও গ্রামীণ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে“পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত ‎স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ আশ্বাস জাতীয় সাংবাদিক সংস্থার কোর কমিটিতে গুরুত্বপূর্ণ পদে সাংবাদিক সাব্বির আহম্মেদ প্রয়াত প্রভাষক ফকরুল আলমের স্মরণসভা ও দোয়া মোনাজাত গৌরনদীতে উপজেলা প্রশাসন ও মিরকাদিম পৌরসভার প্রশাসকের আন্তরিক সহযোগিতায় চলছে পরিচ্ছন্নতা অভিযান

চ্যানেল নাইন সাংবাদিক ফাহিমকে হুমকি, আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে এক টেলিভিশন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডির সূত্রে জানা যায়, চ্যানেল নাইন টেলিভিশনের আশুলিয়া ও ধামরাই প্রতিনিধি মো. শরীফুজ্জামান ফাহিম গত ১১ মে আশুলিয়া থানায় জিডি নং-১২০৭ দায়ের করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, গত ৪ মে ‘ব্যাংক কর্মকর্তা লিপটন আলীর বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ’ শিরোনামে একটি অনুসন্ধানী সংবাদ চ্যানেল নাইন-এ প্রচারিত হয়। সংবাদ প্রচারের পর থেকেই অভিযুক্ত লিপটন আলী বিভিন্ন মাধ্যমে তাকে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।

জিডিতে আরও বলা হয়, সোমবার রাত ৮টার দিকে পলাশবাড়ি বাজার থেকে সহকর্মী সাকিব আসলামকে সঙ্গে নিয়ে বাইপাইল বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় বাইপাইল ব্রিজের ওপর ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি তাদের পথরোধ করে। এসময় তারা লিপটন আলীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের বিষয়ে জানতে চায় এবং ২৪ ঘণ্টার মধ্যে সংবাদ প্রত্যাহারের আল্টিমেটাম দেয়।

একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার আগে সংবাদ প্রত্যাহার না করলে প্রাণনাশের হুমকি দিয়ে যায় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD