1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মহতারপাড়া একাদশকে হারিয়ে চাতরী ফুটবল একাদশের শিরোপা জয় রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান পলাশে আর্জেন্টিনা সমর্থকদের ৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলে সহ ২ নৌকা আটক ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ গোলাকান্দাইলে পুলিশ-র‍্যাবের যৌথ অভিযান, ফেন্সিডিলসহ ৯ মাদকসেবী গ্রেফতার সীমান্তে হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে: এমপি আবুল কালাম নিজেও দুইবার চীন সফর করেছি, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চাই —মির্জা ফখরুল

বিশ্বকাপের রঙে রঙিন ধামরাই: শরীফবাগ সেতুতে ফুটবল উন্মাদনার মিলনমেলা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ফুটবল বিশ্বকাপ-২০২৬কে ঘিরে ঢাকার ধামরাইজুড়ে বইছে উৎসবের আমেজ। শহর থেকে গ্রাম, চায়ের দোকান থেকে পাড়া-মহল্লা সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ফুটবল। প্রিয় দলের পতাকা, জার্সি ও ব্যানারে সেজে উঠেছে বিভিন্ন এলাকা। বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস যেন নতুন মাত্রা পেয়েছে।

বিশেষ করে ধামরাই পৌরসভার শরীফবাগ সেতু এখন ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণস্থলে পরিণত হয়েছে। সেতুর দুই পাশে বিভিন্ন দেশের পতাকা উড়ছে, যা দূর থেকেই নজর কাড়ছে পথচারীদের। রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়িতে যাতায়াতকারী অনেকেই থেমে এই দৃশ্য উপভোগ করছেন, কেউ কেউ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, শরীফবাগ সেতুতে প্রায় শতাধিক পতাকা টানানো হয়েছে। আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, জার্মানি-সহ বিভিন্ন দেশের পতাকা শোভা পাচ্ছে সেখানে। তবে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের উপস্থিতিই সবচেয়ে বেশি চোখে পড়েছে। স্থানীয় ফুটবলপ্রেমীরা জানিয়েছেন, সামনে আরও পতাকা ও প্রায় ২০০ ফুট দীর্ঘ একটি ব্যানার যুক্ত করা হবে।

বিশ্বকাপ ঘিরে শুধু পতাকা টানানোই নয়, বিভিন্ন এলাকায় নিজেদের অর্থায়নে প্রজেক্টরের ব্যবস্থাও করেছেন ফুটবলপ্রেমীরা। রাতভর খেলা দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা ও খিচুড়ি খাওয়ার আয়োজনও রয়েছে অনেক জায়গায়।

আর্জেন্টিনার সমর্থক জাহিদ বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে পতাকা ও ব্যানারের ব্যবস্থা করেছি। বিশ্বকাপ আমাদের কাছে শুধু খেলা নয়, আনন্দের উপলক্ষ। খেলা দেখার জন্য প্রজেক্টরও কিনেছি।

আরেক সমর্থক ওসমান জানান, আমরা প্রায় ৩২টি পতাকা ও একটি ব্যানার টানিয়েছি। কয়েকটি পতাকা হারিয়ে যাওয়ায় এখন রাতেও পাহারা দিচ্ছি। প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন করতেই আমাদের এই আয়োজন।

অন্যদিকে ব্রাজিলের সমর্থক জুনায়েদ মৃধা নিলয়, ইয়াসিন, মুনতাসীর ও ইব্রাহিম জানান, তারা দীর্ঘদিন ধরেই ব্রাজিলের সমর্থক। নিজেদের পাশাপাশি বন্ধুদের জন্যও জার্সির ব্যবস্থা করেছেন। রাতের খেলা উপভোগ করতে স্কুল মাঠে বড় পর্দার আয়োজনও করেছেন তারা।

বিশ্বকাপ ঘিরে বন্ধুত্বপূর্ণ তর্ক-বিতর্কও জমে উঠেছে ধামরাইজুড়ে। আফাজ উদ্দিন কলেজের শিক্ষার্থী সিয়াম ও সোহেল তারই উদাহরণ। একই মোটরসাইকেলে চলাফেরা করলেও একজন ব্রাজিল, অন্যজন আর্জেন্টিনার সমর্থক। খেলা নিয়ে তাদের তর্ক-বিতর্ক চলে নিয়মিত, তবে সেটি কেবলই আনন্দ আর বিনোদনের অংশ।

স্থানীয়দের মতে, শরীফবাগ সেতু এখন বিশ্বকাপ উৎসবের প্রতীক হয়ে উঠেছে। বিকেল থেকে রাত পর্যন্ত সেখানে ভিড় করছেন নানা বয়সী মানুষ। ফুটবলপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেতুটি যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। বিশ্বকাপের রঙে রঙিন এই সেতু এখন ধামরাইয়ের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD