1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মহতারপাড়া একাদশকে হারিয়ে চাতরী ফুটবল একাদশের শিরোপা জয় রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান পলাশে আর্জেন্টিনা সমর্থকদের ৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলে সহ ২ নৌকা আটক ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ গোলাকান্দাইলে পুলিশ-র‍্যাবের যৌথ অভিযান, ফেন্সিডিলসহ ৯ মাদকসেবী গ্রেফতার সীমান্তে হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে: এমপি আবুল কালাম নিজেও দুইবার চীন সফর করেছি, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চাই —মির্জা ফখরুল

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে: এমপি আবুল কালাম

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রায় উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (এসইডিপি)-এর অধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এর আয়োজনে এবং কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এই ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১২ জুন) সকাল ১০ টায় কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই মেলার আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মোঃ আবুল কালাম আজাদ। কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ ও কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাগবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির আলি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মোঃ আবুল কালাম আজাদ বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তিবান্ধব ও উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে। এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মেধা ও সৃজনশীলতা বিকাশে চমৎকার ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের এই নতুন নতুন আইডিয়া ও স্টার্টআপগুলো আগামী দিনে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও আলোচনায় বক্তব্য রাখেন কয়রা কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, কালনা আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী,ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিন, কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির প্রমুখ।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট ও নতুন নতুন স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করেন। শিক্ষার্থীদের এমন চমৎকার ও সৃজনশীল মেধা বিকাশের সুযোগ তৈরি করে দেওয়ায় উপস্থিত সকলেই সন্তোশ প্রকাশ করেন।

এবারের মেলায় স্টল প্রর্দশনে বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রথম, মদিনবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় ও জাকারিয়া শিক্ষা নিকেতন তৃতীয় স্থান অধিকার করে। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD