
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক আহমেদ হোসেনের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দিয়েছে টেলিভিশন জার্নালিস্ট ক্লাব (টিজেসি)।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি ও চ্যানেল এস-এর রিপোর্টার আর কে রেজা, সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজ-এর রিপোর্টার আব্দুল খালেক এবং সাংগঠনিক সম্পাদক ও বিজয় টেলিভিশন-এর রিপোর্টার সাব্বির হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় টিজেসি নেতৃবৃন্দ গ্লোবাল টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমে ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা প্রতিষ্ঠানের সার্বিক সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।
গ্লোবাল টেলিভিশনের পরিচালক আহমেদ হোসেন টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।