1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মদন উপজেলা বণিক সমিতির পক্ষ থেকে ছাত্রদলের নবগঠিত সভাপতি কে সংবর্ধনা প্রদান ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে আনোয়ারা উপজেলা প্রশাসন, পাশে ইউএনও মহিন উদ্দিন চা পাতা তুলতে গিয়ে অজগর : শ্রীমঙ্গলে আতঙ্কে শ্রমিকরা প্রাথমিক শিক্ষার্থীদের খাবার পরিদর্শনে গিয়ে পচা ডিম পেলেন ইউএনও বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা-সংঘর্ষ, ৬ পুলিশসহ আহত ১২ দীর্ঘ দুই বছর পর ভারতে ভ্রমণ ভিসা চালু! আমতলীতে অংশীদারদের সঙ্গে বার্ষিক পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সীমান্তে বিশেষ বেষ্টনীতে গাঁজা চাষ, অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার “মন ভাঙা আয়না”—জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি, কভার কণ্ঠে শিমুল হাসান সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার

কালকিনির রমজানপুর ইউপি নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে আলোচনায় ইতি ভুঁইয়া

মোঃ মাসুদ সরদার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

আসন্ন রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন ইতি ভুঁইয়া। সুশিক্ষিত ও সামাজিকভাবে সক্রিয় এই প্রার্থী ইতোমধ্যে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইতি ভুঁইয়া একজন মাস্টার্স ডিগ্রিধারী এবং দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, নারী ও যুব সমাজের অগ্রগতি এবং স্বচ্ছতা-জবাবদিহিতার বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে তারা ইতিকে মূল্যায়ন করছেন। তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে শিক্ষার উন্নয়ন, সবার জন্য সমান সেবা নিশ্চিত করা, আধুনিক অবকাঠামো গড়ে তোলা, নারী ও যুব উন্নয়ন এবং স্বচ্ছতা বজায় রাখা।
এ বিষয়ে ইতি ভুঁইয়া বলেন, “৪, ৫ ও ৬ নং ওয়ার্ডকে একটি উন্নত, সমৃদ্ধ ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি সবার দোয়া ও মূল্যবান ভোট কামনা করছি।”

উল্লেখ্য, রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে এবং প্রার্থীরা নিজ নিজ অবস্থান শক্ত করতে প্রচারণা চালাচ্ছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD