1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস নরসিংদী মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল মুন্সীগঞ্জে লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে আহত দুই যুবকের মৃত্যু বেড়িবাঁধের আশ্রয়েও জুটল না নিরাপত্তা: লোনা পানির প্রতিবাদ করায় ভূমিহীন নারীকে মারপিট ধামরাই থানায় যানবাহনের সংকটে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে। কেন্দ্রীয় দুই প্রভাবশালী নেতা—বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের মধ্যকার বাগ্‌যুদ্ধ ঘিরে স্থানীয় রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। দুই নেতাই গৌরনদী-আগৈলঝাড়া (বরিশাল-১) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

সাম্প্রতিক একাধিক সমাবেশে তাঁরা একে অপরকে ইঙ্গিত করে যে ভাষায় আক্রমণ করেছেন, তাতে নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার গৌরনদীতে এক জনসভায় জহির উদ্দিন স্বপন বলেন, ‘দলের মধ্যেই যদি মাদক ব্যবসায়ী, গডফাদার থাকে, তাহলে কি আমরা তা মেনে নেব? গৌরনদী-আগৈলঝাড়ায় বিএনপির কোনো গডফাদার চলবে না।

সময় হলে ডাক দেব।’ এর পাল্টা জবাবে কুদ্দুসুর রহমান এক সমাবেশে বলেন, ‘আপনার পাশে জাতীয় পার্টি, পেছনে আওয়ামী লীগ। ভোটারবিহীন নির্বাচনের চেয়ারম্যান পিকলু গুহকে আপনি শেল্টার দেন। আপনার লজ্জা করে না? মৌচাকে ঢিল মারবেন না।’

তিনি আরও বলেন, ‘ওয়ান-ইলেভেনের সময় যারা বিএনপিকে বিভক্ত করতে চেয়েছিল, তারা আজ আবার সরব হয়েছে। তারা অভিভাবক হতে পারে না।’ ২০০১ সালে ধানের শীষ প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন জহির উদ্দিন স্বপন।

তবে ২০০৮ সালে তিনি ধানের শীষের বিরুদ্ধে গিয়ে হরিণ প্রতীক নিয়ে নির্বাচন করেন, যেখানে তাঁর প্রাপ্ত ভোট ছিল মাত্র ১৬০। দীর্ঘ সময় তিনি বিএনপি থেকে দূরে ছিলেন এবং বাম রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়। অপরদিকে, কুদ্দুসুর রহমান দীর্ঘদিন দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও একাধিকবার মনোনয়ন চেয়ে পাননি।

তাঁর বিরুদ্ধে ‘মেজাজি’ চরিত্রের অভিযোগ রয়েছে। গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, ‘গৌরনদীতে কোনো গডফাদার নেই। স্বপন ভাই হয়তো আওয়ামী লীগ আমলে যেসব কুখ্যাত ব্যক্তি ছিল, তাঁদের প্রসঙ্গ টেনেছেন। আর কুদ্দুস ভাই হয়তো মনোকষ্ট থেকে এসব বলছেন। তবে মনোনয়ন চূড়ান্ত হলে এসব বিরোধ কেটে যাবে বলে আমি বিশ্বাস করি।’

নাম প্রকাশে অনিচ্ছুক গৌরনদী ও আগৈলঝাড়ার কয়েকজন বিএনপি নেতা বলেন, স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে দল নির্বাচনীভাবে ঝুঁকিতে পড়তে পারে। তাঁদের ভাষায়, ‘অনেকেই যাঁরা দীর্ঘদিন এলাকায় ছিলেন না, তাঁরা এখন বিভিন্ন দলের লোকজন দিয়ে সংগঠন ভারী করছেন, যা দলের জন্য অশনিসংকেত।’

জহির উদ্দিন স্বপন বলেন, ‘ওয়ান ইলেভেন নিয়ে কথা বলে কুদ্দুস আসলে দলের চেয়ারপারসনকেই বিতর্কে ফেলেছেন। আমি গডফাদারদের কথা বলেছি, যাঁরা একসময় হাসানাত বা হারিছ ছিলেন, তাঁদের বোঝাতে চেয়েছি। এখন বিএনপিতে যদি কেউ গডফাদার হয়ে ওঠেন, তাঁদের গায়ে লাগবেই।’ অন্যদিকে, আকন কুদ্দুস বলেন, ‘স্বপনই মাদক ব্যবসায়ী তৈরি করেছেন, তিনিই গডফাদার বানিয়েছেন।

ওনার লোক পৌর বিএনপিতে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত। স্বপন যদি ওয়ান ইলেভেনে জড়িত না থাকেন, তাহলে এত বছর দলের বাইরে ছিলেন কেন?’ তিনি আরও বলেন, ‘স্বপনের লোকজন লাখ লাখ টাকা চাঁদা নিয়েছে। তিনি রাজনৈতিকভাবে চতুর্দিকে ঘেরা একজন মানুষ, পাগলের প্রলাপই বকবেন। ধানের শীষের সঙ্গে বেইমানি করলে কেউ দলে টিকবে না।’

স্থানীয় রাজনীতিবিদদের মতে, গৌরনদী-আগৈলঝাড়ায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব দ্রুত নিরসন না হলে নির্বাচনে তা দলের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD