1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত সিলেটে গোপনে সভা করেছেন পলাতক সাবেক এমপি রনজিত চন্দ্র সরকার আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে আ’লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার গৌরনদীতে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বার্থী ডিগ্রী কলেজে বৃক্ষরোপণ খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে শওকত হোসেন দুলাল ইউনিয়ন পরিষদকে জনগণের পরিষদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা সেলুনের ক্যাশ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চলতি রবি মৌসুমে সরিষার আবাদ বাড়াতে ৮ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এর উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় প্রতিটি কৃষক এক বিঘা জমিতে সরিষা চাষের জন্য পাবেন ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। উপজেলা কৃষি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লায়লা আরজুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, কৃষিবান্ধব সরকার কৃষকের উৎপাদন খরচ কমাতে এবং তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে নানামুখী সহায়তা দিয়ে যাচ্ছে। সময়মতো মানসম্মত বীজ ও সার প্রান্তিক চাষিদের হাতে পৌঁছালে উপজেলার কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক সক্ষমতা আরও মজবুত হবে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে নির্ধারিত নিয়মে বীজ ও সার প্রয়োগ করে সর্বোচ্চ ফলন নিশ্চিত করতে কৃষকদের প্রতি আহ্বান জানান।

সভাপতি লায়লা আরজুমান তার স্বাগত বক্তব্যে বলেন, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা,উৎপাদন খরচ কমানো এবং সরিষার আবাদের পরিধি বাড়ানোর লক্ষ্যেই সরকার এই প্রণোদনা দিচ্ছে। সরবরাহ করা উপকরণ সঠিকভাবে ব্যবহার করলে কৃষকরা ভালো ফলন পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সার্বিক সহযোগিতায় কৃষি বিভাগ সব সময় কৃষকদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবের আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপক রায়, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার এবং মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস,বিএনপি নেতা প্রভাষক মোস্তাফিজুর রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, প্রণোদনা গ্রহণে আসা কৃষক-কৃষাণী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD