1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস নরসিংদী মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল মুন্সীগঞ্জে লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে আহত দুই যুবকের মৃত্যু বেড়িবাঁধের আশ্রয়েও জুটল না নিরাপত্তা: লোনা পানির প্রতিবাদ করায় ভূমিহীন নারীকে মারপিট ধামরাই থানায় যানবাহনের সংকটে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল

অবৈধভাবে ভেকু দিয়ে চলছে হরদম ফসলী জমির মাটি বিক্রির

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ১ নং মেন্দিপুর ইউনিয়নের  বোয়ালী গ্রামের সামনে  ফসলের মাঠে অনুমোদন ছাড়াই চলছে ভেকু দিয়ে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন।
খালিয়াজুরী বোয়ালি গ্রামে  হরদম চলছে অবৈধভাবে মাটিবিক্রি। উর্বর ফসলি জমি, টিলা এমনকি সরকারি খাস সম্পত্তিও মাটিখেকোদের হাত থেকে রক্ষা পাচ্ছে না।
অনুমোদনহীন ছাড়াই খালিয়াজুরী  উপজেলার সর্বত্র চলছে অবৈধ মাটি কাটার কার্যক্রম।
অবৈধ ভেকু ব্যবসায়ী প্রতিদিন কয়েক লাখ টাকার মাটি বিক্রি করছে।
মঙ্গলবার (২ নভেম্বর) সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মেন্দিপুর   ইউনিয়নের বোয়ালী  গ্রামের ফসলি জমিতে ভেকু দিয়ে দীর্ঘদিন ধরে মাটি কেটে অবৈধভাবে বিক্রি করছে অসাধু মাটি ব্যবসায়ী বোয়ালী গ্রামের ধন মিয়ার ছেলে মিস্টার নামে এক যুবক।
ফসলী জমি এবং সরকারি খাস জমি থেকেও ভেকু দিয়ে মাটি উঠিয়ে বিভিন্ন স্থানে লড়ী ট্রাকযোগে মাটি বিক্রি করা হলেও প্রশাসনের কোনো হস্তক্ষেপ দেখা যায়নি।
বোয়ালী  গ্রামের সামনের হাওরের জমির  মাটির টিলা কেটে লড়ি গাড়ি দিয়ে বোয়লী গ্রামসহ বিভিন্ন জায়গায় মাটি কেটে ফুট এবং হাজার হিসেবে মাটি বিক্রি করা হচ্ছে। এতে করে ফসলি জমির উর্বরতা হারাচ্ছে এবং রাস্তাঘাট ধ্বংস হচ্ছে।
প্রতিনিয়ত লড়ি গাড়ি দিয়ে মাটি বিক্রি করার কারণে  মাটির রাস্তাগুলো ভেঙ্গে নষ্ট করছে। ধুলাবালি উড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে এমনকি শিশুসহ মানুষের অসুখ-বিসুখ ও  হচ্ছে।
ভেকু ব্যবসায়ী বোয়ালী গ্রামের  ধন মিয়ার ছেলে মিস্টার (৩০) এর কাছে জানতে চাইলে অনুমোদন ছাড়া  কি করে ফসলি তিন থেকে চার ফুট গভীর করে মাটি কেটে শ্রেণি পরিবর্তন করছেন এবং খাস জমি থেকে মাটি বিক্রি করছেন এবিষয়ে বলে ভেকু দিয়ে মাটি কাটে বিক্রি করলে  আবার অনুমোদন নিতে হবে নাকি। কার কাছ থেকে অনুমোদন নিতে হবে তারা বলেন, আমার কাছে আসতে।
এ বিষয়ে  খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদীর হোসেন শামীম বলেন, ভেকু ব্যবসায়ীকে সরেজমিনে গিয়ে নিষেধ করা হয়েছে।
পরবর্তীতে আদেশ না পাওয়া পর্যন্ত মাটি কাটা বন্ধ থাকবে। জেলা অফিস থেকে অনুমোদন নিয়ে এসে মাটি কাটার জন্য তাকে বলা হয়েছে।
আগামী বুধবারে উপজেলা পরিষদের স্বশরীরে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে তাকে। অবৈধভাবে মাটি কাটা কার্যক্রমের সঙ্গে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD